• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ হাজার যুবক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পাবে: আসিফ নজরুল সিরাজগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ভিপি আয়নুল হক শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, চালকসহ বাস আটক রায়গঞ্জে প্রেমিকের অস্বীকৃতি: বিয়ের দাবিতে বিষের বোতল হাতে তরুণীর অনশন, এলাকায় চাঞ্চল্য বীভৎস হত্যাকাণ্ড: ধানক্ষেতে ক্ষতবিক্ষত মরদেহ, চোখ-কান উপড়ে ফেলেছে ঘাতকরা; এলাকায় তীব্র আতঙ্ক আলহাজ্জ মাওলানা শাহীনুর আলম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: নাটুয়ারপাড়া চ্যাম্পিয়ন, তীব্র হলো ‘যমুনা উপজেলা চাই’ দাবি! বিএনপি’র দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অভিযোগের তীব্র প্রতিবাদ। শোকের আবহে বিপ্লব ও সংহতি দিবস, সড়ক দুর্ঘটনায় ২ বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: গণতন্ত্র পুনরুদ্ধারে ‘৭ই নভেম্বরের চেতনা’ ধারণের আহ্বান আমি হতে পারিনি

ঘাড়ব্যথায় অবহেলা নয়

Reporter Name / ৫৭৯ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

আধুনিক জীবনে শারীরিক বিকৃত ভঙ্গির কারণে দেখা দিচ্ছে মেরুদণ্ডসহ বিভিন্ন অঙ্গে ব্যথা, যার মধ্যে ঘাড়ব্যথা অন্যতম। অনেক জটিল কারণেও ঘাড়ব্যথা হতে পারে। বিভিন্ন পেশাজীবী, যারা সামনে ঝুঁকে কাজ করেন, তারা সহজেই ঘাড়ব্যথায় আক্তান্ত হন। যারা ঘাড়ে, মাথায় বা কাঁধে ভারী জিনিস বহন করেন তাদের ঘাড়ব্যথার প্রবণতা বেশি।

সমস্যার কারণ আঘাতজনিত: ঘাড়ের পেশি ও লিগামেন্টে হঠাৎ টান অথবা চাপের কারণে; সঠিকভাবে না বসার কারণে ঘাড়ের হাড়গুলোর বক্রতার অস্বাভাবিক পরিবর্তন; ঘাড়ের মেরুদণ্ডে ডিস্কজনিত সমস্যা, ডিস্কের ওপর অতিরিক্ত চাপ, ডিস্কের স্থানচ্যুতি, মেরুরজ্জু বা নার্ভের ওপর চাপ; বাতজনিত; বয়সজনিত পরিবর্তন; অত্যধিক মানসিক চাপ ইত্যাদি কারণে ঘাড়ব্যথা হতে পারে।

উপসর্গ: ঘাড়ব্যথা কাঁধে, বুকে, মাথার পেছনে, বাহু, কনুই কিংবা হাতে ছড়িয়ে পড়তে পারে। ঘাড়ে ব্যথা, সকালে ও শেষ রাতে ঘাড় জ্যাম হয়ে থাকা, নুইতে কষ্ট হওয়া, হঠাৎ তীব্র ঘাড়ব্যথা, ঘাড় ঘুরাতে কষ্ঠ হওয়া, ঘাড় একদিকে বেঁকে যাওয়া। ঘাড় থেকে হাতের আঙুল পর্যন্ত ঝিঝি করা বা অবশ মনে হওয়া বা বোধশক্তি কমে যাওয়া। কিছুক্ষেত্রে, হাত-পা দুর্বলতা, মাংস শুকিয়ে যাওয়ার মতো লক্ষণগুলো দেখা দিতে পারে। অনেক সময় ঘাড়ে ব্যথার পাশাপাশি মাথা ঘুরানোর মতো উপসর্গ দেখা দিতে পারে।

কারা ঝুঁকিতে: যারা সারাক্ষণ ঘাড় নুইয়ে কাজ করেন; যারা মাত্রাতিরিক্ত কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ব্যবহার করেন; যারা ঘাড়ে, মাথায় বা কাঁধে ভারী জিনিস বহন করেন; যারা অত্যধিক ভ্রমণ করেন; যারা উঁচু বালিশ ব্যবহার করেন।

সমাধানের উপায়: ঘাড়ের ব্যথায় সুনির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন হয়। ক্লিনিক্যাল পরীক্ষার পাশাপাশি প্যাথলোজিক্যাল পরীক্ষার প্রয়োজন হয়। এ ক্ষেত্রে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন। বেদনানাশক ওষুধ, পেশির রিল্যাক্সেন্ট ওষুধ উপকারী হতে পারে। তবে, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয়। কিছু ক্ষেত্রে ইন্টারভেনশনাল চিকিৎসা দেওয়া হয়। এমনকি, মারাত্মক ক্ষেত্রে সার্জিক্যাল চিকিৎসারও প্রয়োজন হতে পারে।

প্রতিরোধের উপায়: সঠিক দেহভঙ্গি ও সুস্থ জীবনধারা মেনে চলতে হবে। শক্ত, সমান বিছানা, পাতলা তোশক, মাঝারি আকৃতির এক বালিশ ব্যবহার করতে হবে। প্রয়োজনে, সার্ভাইক্যাল কনটোর পিলো ব্যবহার করা যাবে। ঘাড় সোজা রেখে চেয়ারে বসতে হবে, টেলিভিশন দেখা বা কম্পিউটারে কাজ করার সময় চোখ মনিটরের লেবেলে রাখতে হবে। প্রতিদিন কিছু সময় সূর্যের আলোতে থাকা এবং খাবারের তালিকায় ক্যালসিয়াম, ভিটামিন ডি ও বিভিন্ন খনিজ লবণযুক্ত খাবার রাখতে হবে।

ডা. প্রশান্ত কুমার চক্রবর্তী

ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল

চেম্বার: আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, মিরপুর-৬, ঢাকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

রায়গঞ্জ, সিরাজগঞ্জ │ রায়গঞ্জবাসীর জন্য নতুন দিগন্ত উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রায়গঞ্জের প্রথম ও একমাত্র অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম “রায়গঞ্জ টাইমস ২৪”। শুরুতে শুধুমাত্র একটি ফেসবুক পেজের মাধ্যমে সংবাদ প্রকাশের কাজ পরিচালিত হলেও, অল্প সময়ের মধ্যেই মানুষের আস্থা, ভরসা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয় এই মাধ্যমটি। সাধারণ মানুষের সমস্যাবলী, স্থানীয় খবর, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, উন্নয়ন ও সমাজবিষয়ক বাস্তব চিত্র তুলে ধরার লক্ষ্যেই তৈরি হয়েছে রায়গঞ্জ টাইমস ২৪। সম্প্রতি চালু হয়েছে এর নিজস্ব ওয়েবসাইট www.raiganjtimes24.com — যেখানে পাঠকরা এখন থেকে রায়গঞ্জ ও আশেপাশের এলাকার সর্বশেষ খবর সহজেই পড়তে পারবেন। রায়গঞ্জ টাইমস ২৪-এর প্রতিষ্ঠাতা বলেন, > “আমরা চাই রায়গঞ্জের প্রতিটি সত্য ঘটনা, প্রতিটি মানুষের কণ্ঠ অনলাইনে পৌঁছে দিতে। নিরপেক্ষতা ও তথ্যনির্ভর প্রতিবেদনের মাধ্যমেই আমাদের পথচলা এগিয়ে যাবে।” সংবাদ মাধ্যমটির সম্পাদকীয় বোর্ড জানিয়েছে, তারা সর্বদা সত্য, ন্যায় এবং নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের অঙ্গীকারে দৃঢ়প্রতিজ্ঞ। রায়গঞ্জের সচেতন নাগরিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন একটি নির্ভরযোগ্য অনলাইন মাধ্যম দীর্ঘদিনের প্রয়োজন ছিল। এখন তারা তাদের এলাকার খবর, ঘটনা ও সমস্যা খুব সহজে জানতে পারবেন। 🔗 ওয়েবসাইট: www.raiganjtimes24.com 📱 ফেসবুক: Raiganj Times 24 সত্যের পক্ষে, জনগণের কণ্ঠে — রায়গঞ্জ টাইমস ২৪।

bdit.com.bd