• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ হাজার যুবক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পাবে: আসিফ নজরুল সিরাজগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ভিপি আয়নুল হক শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, চালকসহ বাস আটক রায়গঞ্জে প্রেমিকের অস্বীকৃতি: বিয়ের দাবিতে বিষের বোতল হাতে তরুণীর অনশন, এলাকায় চাঞ্চল্য বীভৎস হত্যাকাণ্ড: ধানক্ষেতে ক্ষতবিক্ষত মরদেহ, চোখ-কান উপড়ে ফেলেছে ঘাতকরা; এলাকায় তীব্র আতঙ্ক আলহাজ্জ মাওলানা শাহীনুর আলম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: নাটুয়ারপাড়া চ্যাম্পিয়ন, তীব্র হলো ‘যমুনা উপজেলা চাই’ দাবি! বিএনপি’র দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অভিযোগের তীব্র প্রতিবাদ। শোকের আবহে বিপ্লব ও সংহতি দিবস, সড়ক দুর্ঘটনায় ২ বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: গণতন্ত্র পুনরুদ্ধারে ‘৭ই নভেম্বরের চেতনা’ ধারণের আহ্বান আমি হতে পারিনি

শোকের আবহে বিপ্লব ও সংহতি দিবস, সড়ক দুর্ঘটনায় ২ বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ১৩৫১ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

সলঙ্গায় বিএনপির কর্মসূচিতে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনা নিবেদিতপ্রাণ কর্মীর মর্মান্তিক মৃত্যু।
রায়গঞ্জ টাইমস নিউজ ডেস্ক-

সিরাজগঞ্জের সলঙ্গায় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বিএনপি কর্মী।
ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে ঢাকা–রংপুর মহাসড়কের ঘুড়কা এলাকার নাহার এগ্রোর সামনে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই এলাকা থেকে কয়েকজন বিএনপি কর্মী মোটরসাইকেলযোগে সলঙ্গা যাচ্ছিলেন, যেখানে বিকেল তিনটায় স্থানীয় থানা বিএনপি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুপুর দুইটার দিকে তারা নাহার এগ্রোর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক রং সাইডে ঢুকে তাদের এক মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হন ফরিদুল ইসলাম ও ওমর আলী দুজনেই ডুমরাই এলাকার নিবেদিতপ্রাণ বিএনপি কর্মী।

আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তারা দুজনেই মৃত্যুবরণ করেন।

স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, মৃতরা দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন এবং সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তাদের অকাল মৃত্যু স্থানীয় সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ–৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, ত্যাগী ও জননন্দিত নেতা ভিপি আয়নুল হক।

তিনি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে শোকসন্তপ্তদের সান্ত্বনা দেন ।
তিনি বলেন আমরা দলের নিবেদিতপ্রাণ, আদর্শনিষ্ঠ কর্মীদের হারালাম। আমি মৃতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

খবর পেয়ে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, এমপি প্রার্থী সাব্বির আহমেদ রিমন, ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মমিন সরকার, সাধারণ সম্পাদক আবু সামা সরকার, রায়গঞ্জ উপজেলা সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক জুয়েল সহ স্থানীয় নেতাকর্মীরা মৃতদের বাড়িতে যান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

দলীয় সূত্র জানিয়েছে, মৃত কর্মীদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল ও শোকসভা আয়োজন করা হবে।
অন্যদিকে, পুলিশ জানিয়েছে ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান।

এই দুর্ঘটনা পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

রায়গঞ্জ, সিরাজগঞ্জ │ রায়গঞ্জবাসীর জন্য নতুন দিগন্ত উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রায়গঞ্জের প্রথম ও একমাত্র অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম “রায়গঞ্জ টাইমস ২৪”। শুরুতে শুধুমাত্র একটি ফেসবুক পেজের মাধ্যমে সংবাদ প্রকাশের কাজ পরিচালিত হলেও, অল্প সময়ের মধ্যেই মানুষের আস্থা, ভরসা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয় এই মাধ্যমটি। সাধারণ মানুষের সমস্যাবলী, স্থানীয় খবর, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, উন্নয়ন ও সমাজবিষয়ক বাস্তব চিত্র তুলে ধরার লক্ষ্যেই তৈরি হয়েছে রায়গঞ্জ টাইমস ২৪। সম্প্রতি চালু হয়েছে এর নিজস্ব ওয়েবসাইট www.raiganjtimes24.com — যেখানে পাঠকরা এখন থেকে রায়গঞ্জ ও আশেপাশের এলাকার সর্বশেষ খবর সহজেই পড়তে পারবেন। রায়গঞ্জ টাইমস ২৪-এর প্রতিষ্ঠাতা বলেন, > “আমরা চাই রায়গঞ্জের প্রতিটি সত্য ঘটনা, প্রতিটি মানুষের কণ্ঠ অনলাইনে পৌঁছে দিতে। নিরপেক্ষতা ও তথ্যনির্ভর প্রতিবেদনের মাধ্যমেই আমাদের পথচলা এগিয়ে যাবে।” সংবাদ মাধ্যমটির সম্পাদকীয় বোর্ড জানিয়েছে, তারা সর্বদা সত্য, ন্যায় এবং নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের অঙ্গীকারে দৃঢ়প্রতিজ্ঞ। রায়গঞ্জের সচেতন নাগরিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন একটি নির্ভরযোগ্য অনলাইন মাধ্যম দীর্ঘদিনের প্রয়োজন ছিল। এখন তারা তাদের এলাকার খবর, ঘটনা ও সমস্যা খুব সহজে জানতে পারবেন। 🔗 ওয়েবসাইট: www.raiganjtimes24.com 📱 ফেসবুক: Raiganj Times 24 সত্যের পক্ষে, জনগণের কণ্ঠে — রায়গঞ্জ টাইমস ২৪।

bdit.com.bd