• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ হাজার যুবক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পাবে: আসিফ নজরুল সিরাজগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ভিপি আয়নুল হক শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, চালকসহ বাস আটক রায়গঞ্জে প্রেমিকের অস্বীকৃতি: বিয়ের দাবিতে বিষের বোতল হাতে তরুণীর অনশন, এলাকায় চাঞ্চল্য বীভৎস হত্যাকাণ্ড: ধানক্ষেতে ক্ষতবিক্ষত মরদেহ, চোখ-কান উপড়ে ফেলেছে ঘাতকরা; এলাকায় তীব্র আতঙ্ক আলহাজ্জ মাওলানা শাহীনুর আলম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: নাটুয়ারপাড়া চ্যাম্পিয়ন, তীব্র হলো ‘যমুনা উপজেলা চাই’ দাবি! বিএনপি’র দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অভিযোগের তীব্র প্রতিবাদ। শোকের আবহে বিপ্লব ও সংহতি দিবস, সড়ক দুর্ঘটনায় ২ বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: গণতন্ত্র পুনরুদ্ধারে ‘৭ই নভেম্বরের চেতনা’ ধারণের আহ্বান আমি হতে পারিনি

১৮ হাজার যুবক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পাবে: আসিফ নজরুল

MD RABBI RAIHAN / ৬৮৯ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্ম জুমের মাধ্যমে যুক্ত হয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধনী ঘোষণা করেন, সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ড. গাজী মোঃ সাইফুজ্জামান, মহাপরিচালক (গ্রেড-১), যুব উন্নয়ন অধিদপ্তর।

অনুষ্ঠানের শুরুতে ময়মনসিংহ ও পটুয়াখালী থেকে পূর্ববতী ব্যাচের ২ জন প্রশিক্ষণার্থী তাদের সফলতা ও উদ্যোক্তা হওয়ার বিষয় তুলে ধরেন এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে উপজেলা পর্যায়ে প্রসারের সুপারিশ করেন। সদ্য ভর্তি হওয়া ফেনী ও নারায়ণগঞ্জ এর ২ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণের সুযোগ পেয়ে তাদের অভিব্যক্তি তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশিক্ষণার্থীদের সফলতা জেনে অভিভূত হন এবং এ প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। দেশের বেকারত্ব লাঘব ও প্রতারণা এড়াতে এ প্রকল্পের ভূমিকা অনিস্বীকার্য বলে তিনি মন্তব্য করেন। তিনি এ জাতীয় প্রকল্পের আওতায় ১৭২০০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে জেনে বলেন “১৭ হাজার নয় ১৭ লক্ষ প্রশিক্ষণার্থীদের এ প্রশিক্ষণের আওতায় আনা উচিৎ” যাতে দেশের কর্মপ্রত্যাশী যুবরা বেকারত্বের অভিশাপ থেকে বের হয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেকে, পরিবারকে তথা দেশকে সমৃদ্ধ করতে পারে। সফল প্রশিক্ষণার্থীদের উপজেলা পর্যায়ে এ ফ্রিল্যান্সং প্রশিক্ষণ কার্যক্রম প্রসারের দাবির বিষয়ে সহমত পোষণ করেই এমন মন্তব্য করেন। শুধুমাত্র প্রকল্পের মধ্যেই সীমাবদ্ধ না থেকে মন্ত্রণালয়ের সক্ষমতা যাচাইপূর্বক মেইন স্ট্রীমের আওতায় এ ধরনের কার্যক্রম চালু রাখার বিষয়েও তিনি মন্তব্য করেন। সবশেষে তিনি এ ব্যাচের শুভ উদ্বোধনী ঘোষণা করেন।

এ অনুষ্ঠানে দেশের ৪৮টি জেলা থেকে ভার্চুয়ালি আরও সংযুক্ত ছিলেন সংশ্লিষ্ট জেলা কার্যালয়ের উপ-পরিচালক, সহকারী পরিচালক, প্রশিক্ষণ পরিচালনাকারী প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর ডিভিশন হেড, সংশ্লিষ্ট জেলার কো-অর্ডিনেটর, সহকারী কো-অর্ডিনেটর, প্রশিক্ষকসহ অন্যন্য সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সরেজমিনে ছিলেন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ৩৬০০ এর অধিক যুব প্রশিক্ষণার্থীবৃন্দ।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান e-Learning & Earning Limited দেশের ৮টি বিভাগের ৪৮টি জেলায় এ কার্যক্রম পরিচালনা করছে।
৩ মাস মেয়াদি (০১ জানুয়ারি২০২৬ – ৩১ মার্চ ২০২৬) ৫ম ব্যাচের প্রশিক্ষণ কোর্সে ৪৮টি জেলায় প্রতি জেলায় ৩ ব্যাচে ৭৫ জন করে মোট ৩৬০০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ শুরু হয়েছে। এ কোর্সের আজ উদ্বোধনী প্রোগ্রাম। ১৮ হতে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীরা এ প্রশিক্ষণের সুযোগ পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

রায়গঞ্জ, সিরাজগঞ্জ │ রায়গঞ্জবাসীর জন্য নতুন দিগন্ত উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রায়গঞ্জের প্রথম ও একমাত্র অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম “রায়গঞ্জ টাইমস ২৪”। শুরুতে শুধুমাত্র একটি ফেসবুক পেজের মাধ্যমে সংবাদ প্রকাশের কাজ পরিচালিত হলেও, অল্প সময়ের মধ্যেই মানুষের আস্থা, ভরসা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয় এই মাধ্যমটি। সাধারণ মানুষের সমস্যাবলী, স্থানীয় খবর, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, উন্নয়ন ও সমাজবিষয়ক বাস্তব চিত্র তুলে ধরার লক্ষ্যেই তৈরি হয়েছে রায়গঞ্জ টাইমস ২৪। সম্প্রতি চালু হয়েছে এর নিজস্ব ওয়েবসাইট www.raiganjtimes24.com — যেখানে পাঠকরা এখন থেকে রায়গঞ্জ ও আশেপাশের এলাকার সর্বশেষ খবর সহজেই পড়তে পারবেন। রায়গঞ্জ টাইমস ২৪-এর প্রতিষ্ঠাতা বলেন, > “আমরা চাই রায়গঞ্জের প্রতিটি সত্য ঘটনা, প্রতিটি মানুষের কণ্ঠ অনলাইনে পৌঁছে দিতে। নিরপেক্ষতা ও তথ্যনির্ভর প্রতিবেদনের মাধ্যমেই আমাদের পথচলা এগিয়ে যাবে।” সংবাদ মাধ্যমটির সম্পাদকীয় বোর্ড জানিয়েছে, তারা সর্বদা সত্য, ন্যায় এবং নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের অঙ্গীকারে দৃঢ়প্রতিজ্ঞ। রায়গঞ্জের সচেতন নাগরিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন একটি নির্ভরযোগ্য অনলাইন মাধ্যম দীর্ঘদিনের প্রয়োজন ছিল। এখন তারা তাদের এলাকার খবর, ঘটনা ও সমস্যা খুব সহজে জানতে পারবেন। 🔗 ওয়েবসাইট: www.raiganjtimes24.com 📱 ফেসবুক: Raiganj Times 24 সত্যের পক্ষে, জনগণের কণ্ঠে — রায়গঞ্জ টাইমস ২৪।

bdit.com.bd