লেখক: তানভীর হাসান
আমি হতে পারিনি
আমি হতে পারিনি নজরুল,
আমি হতে পারিনি রবীন্দ্রনাথ,
থামাতে পারিনি এদেশের
রাজনীতির সংঘাত।
তবু কলম তো ধরে রেখেছি,
ভাঙা স্বপ্নে আলো এঁকেছি।
শব্দ জড়ো করে গড়েছি পথ,
যেন প্রতিবাদের ছোট্ট এক রথ।
হয়নি বজ্র কণ্ঠে বজ্র গান,
তবু বুক জুড়ে রক্তদান।
নাই যে আমার সংগঠিত দল,
তবু লেখায় জেগে উঠে কোলাহল।
হতে পারিনি মঞ্চের নায়ক,
হয়েছি তবু এক আশাবাদী লেখক।
তুমি যদি শোনো হৃদয়ের ডাক—
এই কথাগুলো ছড়িয়ে দাও হাওয়ায় ঠিকঠাক।
কোথায় আমার মতো নীরব লেখক?
কোথায় থামবে এই রক্ত-সংঘাতের মহাযন্ত্রণা-চক্র?
চলো—সব পুরিয়ে দেবো, ঘুনে খাওয়া সিন্দুক,
আনবো নতুন সংবাদ, নতুন সূর্য, নতুন মুখ।
কোথায় আমার মতো নীরব লেখক,
কোথায় রাজনীতির সংঘাত।
চলো সব পুরিয়ে দেবো,
আনবো নতুন সংবাদ ।