• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ হাজার যুবক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পাবে: আসিফ নজরুল সিরাজগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ভিপি আয়নুল হক শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, চালকসহ বাস আটক রায়গঞ্জে প্রেমিকের অস্বীকৃতি: বিয়ের দাবিতে বিষের বোতল হাতে তরুণীর অনশন, এলাকায় চাঞ্চল্য বীভৎস হত্যাকাণ্ড: ধানক্ষেতে ক্ষতবিক্ষত মরদেহ, চোখ-কান উপড়ে ফেলেছে ঘাতকরা; এলাকায় তীব্র আতঙ্ক আলহাজ্জ মাওলানা শাহীনুর আলম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: নাটুয়ারপাড়া চ্যাম্পিয়ন, তীব্র হলো ‘যমুনা উপজেলা চাই’ দাবি! বিএনপি’র দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অভিযোগের তীব্র প্রতিবাদ। শোকের আবহে বিপ্লব ও সংহতি দিবস, সড়ক দুর্ঘটনায় ২ বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: গণতন্ত্র পুনরুদ্ধারে ‘৭ই নভেম্বরের চেতনা’ ধারণের আহ্বান আমি হতে পারিনি

সিরাজগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ভিপি আয়নুল হক

Reporter Name / ৬৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সিরাজগঞ্জ–০৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) সংসদীয় আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার সকাল ১১টায় তিনি পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলসহ রায়গঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় টিভি ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে মনোনয়নপত্র দাখিল উপলক্ষে রায়গঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মনোনয়নপত্র জমা শেষে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম বলেন, ভিপি আয়নুল হক জনগণের ভালোবাসা ও আস্থার প্রতীক। তিনি নির্বাচন কমিশনের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

এ সময় ভিপি আয়নুল হক বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে সিরাজগঞ্জ–৩ আসনের জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সমর্থনে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।

দলীয় নেতাকর্মীরা জানান, সিরাজগঞ্জ–০৩ আসনে জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভিপি আয়নুল হক একজন সাহসী ও পরীক্ষিত নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।

ভিপি আয়নুল হক বর্তমানে জেলা বিএনপি, সিরাজগঞ্জের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান, রায়গঞ্জ এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। চান্দাইকোনা সরকারি কলেজ থেকে তিনি তিনবার ভিপি নির্বাচিত হন।

তিনি জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। পাশাপাশি ১৯৯৬ সালের সাত দলীয় ঐক্যজোট এবং ২০০১ সালের চার দলীয় ঐক্যজোটে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তার বিরুদ্ধে ১৭টি মামলা দায়ের করা হয় এবং তিনি ছয়বার কারাবরণ করেন। ১/১১ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের কারণে গ্রেপ্তার হয়ে দীর্ঘ সময় কারাভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

রায়গঞ্জ, সিরাজগঞ্জ │ রায়গঞ্জবাসীর জন্য নতুন দিগন্ত উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রায়গঞ্জের প্রথম ও একমাত্র অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম “রায়গঞ্জ টাইমস ২৪”। শুরুতে শুধুমাত্র একটি ফেসবুক পেজের মাধ্যমে সংবাদ প্রকাশের কাজ পরিচালিত হলেও, অল্প সময়ের মধ্যেই মানুষের আস্থা, ভরসা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয় এই মাধ্যমটি। সাধারণ মানুষের সমস্যাবলী, স্থানীয় খবর, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, উন্নয়ন ও সমাজবিষয়ক বাস্তব চিত্র তুলে ধরার লক্ষ্যেই তৈরি হয়েছে রায়গঞ্জ টাইমস ২৪। সম্প্রতি চালু হয়েছে এর নিজস্ব ওয়েবসাইট www.raiganjtimes24.com — যেখানে পাঠকরা এখন থেকে রায়গঞ্জ ও আশেপাশের এলাকার সর্বশেষ খবর সহজেই পড়তে পারবেন। রায়গঞ্জ টাইমস ২৪-এর প্রতিষ্ঠাতা বলেন, > “আমরা চাই রায়গঞ্জের প্রতিটি সত্য ঘটনা, প্রতিটি মানুষের কণ্ঠ অনলাইনে পৌঁছে দিতে। নিরপেক্ষতা ও তথ্যনির্ভর প্রতিবেদনের মাধ্যমেই আমাদের পথচলা এগিয়ে যাবে।” সংবাদ মাধ্যমটির সম্পাদকীয় বোর্ড জানিয়েছে, তারা সর্বদা সত্য, ন্যায় এবং নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের অঙ্গীকারে দৃঢ়প্রতিজ্ঞ। রায়গঞ্জের সচেতন নাগরিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন একটি নির্ভরযোগ্য অনলাইন মাধ্যম দীর্ঘদিনের প্রয়োজন ছিল। এখন তারা তাদের এলাকার খবর, ঘটনা ও সমস্যা খুব সহজে জানতে পারবেন। 🔗 ওয়েবসাইট: www.raiganjtimes24.com 📱 ফেসবুক: Raiganj Times 24 সত্যের পক্ষে, জনগণের কণ্ঠে — রায়গঞ্জ টাইমস ২৪।

bdit.com.bd