শুরুতে শুধুমাত্র একটি ফেসবুক পেজের মাধ্যমে সংবাদ প্রকাশের কাজ পরিচালিত হলেও, অল্প সময়ের মধ্যেই মানুষের আস্থা, ভরসা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয় এই মাধ্যমটি। সাধারণ মানুষের সমস্যাবলী, স্থানীয় খবর, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, উন্নয়ন ও সমাজবিষয়ক বাস্তব চিত্র তুলে ধরার লক্ষ্যেই তৈরি হয়েছে রায়গঞ্জ টাইমস ২৪।
“আমরা চাই রায়গঞ্জের প্রতিটি সত্য ঘটনা, প্রতিটি মানুষের কণ্ঠ অনলাইনে পৌঁছে দিতে। নিরপেক্ষতা ও তথ্যনির্ভর প্রতিবেদনের মাধ্যমেই আমাদের পথচলা এগিয়ে যাবে।”
সম্প্রতি চালু হয়েছে এর নিজস্ব ওয়েবসাইট www.raiganjtimes24.com — যেখানে পাঠকরা এখন থেকে রায়গঞ্জ ও আশেপাশের এলাকার সর্বশেষ খবর সহজেই পড়তে পারবেন।
রায়গঞ্জ টাইমস ২৪-এর প্রতিষ্ঠাতা
বলেন,
আমরা চাই রায়গঞ্জের প্রতিটি সত্য ঘটনা, প্রতিটি মানুষের কণ্ঠ অনলাইনে পৌঁছে দিতে। নিরপেক্ষতা ও তথ্যনির্ভর প্রতিবেদনের মাধ্যমেই আমাদের পথচলা এগিয়ে যাবে।”
সংবাদ মাধ্যমটির সম্পাদকীয় বোর্ড জানিয়েছে, তারা সর্বদা সত্য, ন্যায় এবং নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের অঙ্গীকারে দৃঢ়প্রতিজ্ঞ।
রায়গঞ্জের সচেতন নাগরিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন একটি নির্ভরযোগ্য অনলাইন মাধ্যম দীর্ঘদিনের প্রয়োজন ছিল। এখন তারা তাদের এলাকার খবর, ঘটনা ও সমস্যা খুব সহজে জানতে পারবেন।
🔗 ওয়েবসাইট: www.raiganjtimes24.com
📱 ফেসবুক: Raiganj Times 24
সত্যের পক্ষে, জনগণের কণ্ঠে — রায়গঞ্জ টাইমস ২৪।