• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ হাজার যুবক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পাবে: আসিফ নজরুল সিরাজগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ভিপি আয়নুল হক শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, চালকসহ বাস আটক রায়গঞ্জে প্রেমিকের অস্বীকৃতি: বিয়ের দাবিতে বিষের বোতল হাতে তরুণীর অনশন, এলাকায় চাঞ্চল্য বীভৎস হত্যাকাণ্ড: ধানক্ষেতে ক্ষতবিক্ষত মরদেহ, চোখ-কান উপড়ে ফেলেছে ঘাতকরা; এলাকায় তীব্র আতঙ্ক আলহাজ্জ মাওলানা শাহীনুর আলম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: নাটুয়ারপাড়া চ্যাম্পিয়ন, তীব্র হলো ‘যমুনা উপজেলা চাই’ দাবি! বিএনপি’র দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অভিযোগের তীব্র প্রতিবাদ। শোকের আবহে বিপ্লব ও সংহতি দিবস, সড়ক দুর্ঘটনায় ২ বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: গণতন্ত্র পুনরুদ্ধারে ‘৭ই নভেম্বরের চেতনা’ ধারণের আহ্বান আমি হতে পারিনি

ভরদুপুরে স্ত্রী-কন্যার সামনে বোরকা পরা অস্ত্রধারীদের গুলি, নিহতের মুখ গেছে থেঁতলে

Reporter Name / ৪২২ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের রাউজানে ভরদুপুরে প্রকাশ্যে স্ত্রী-কন্যার সামনে এক যুবককে গুলি করে হত্যা করেছে বোরকা পরা অস্ত্রধারীরা। আজ রোববার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাউজান উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাটে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম (৪২) ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরপাড়া এলাকার খলিলুর রহমানের বাড়ির প্রয়াত আমির হোসেনের ছেলে। তিনি এলাকায় যুবদল কর্মী হিসেবে পরিচিত।

নিহতের স্ত্রী ফেরদৌস আকতার জানান, সেলিমসহ তাঁরা তিনজন মোটরসাইকেলে করে তাঁর চাচি শাশুড়ির জানাজায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ঈশান ভট্টের হাট থেকে ওষুধ কিনতে নেমেছিলেন তাঁরা। সেখান থেকে মোটরসাইকেলে ওঠার সময় গুলির ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিয়ে আজকের পত্রিকাকে ফেরদৌস বলেন, তখন একটি সিএনজিচালিত অটোরিকশা আসে। সেখান থেকে বোরকা পরা দুজন অস্ত্রধারী বের হয়ে সেলিমের মুখ লক্ষ্য করে গুলি ছুড়ে, সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। ওই অটোরিকশায় আরও কয়েকজন ছিলেন, কিন্তু কেউ এগিয়ে আসেননি।

পরে সেলিমকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ব্যক্তির শরীরে শটগানের দুটি গুলি লাগে। একটি গুলি তাঁর মুখের একপাশে লাগে এবং মুখটি থেঁতলে যায়। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।’

নিহত সেলিম যুবদল কর্মী বলে তাঁর মামা মাস্টার রফিক দাবি করেছেন। এলাকায়ও তিনি দলীয় কর্মী হিসেবে প্রচার থাকলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে রাউজান উপজেলা যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন ওয়াসিম ও সদস্যসচিব অভি চৌধুরীকে একাধিকবার কল করা হলেও তাঁরা রিসিভ করেননি।

স্থানীয়রা জানান, নিহত সেলিম এলাকার চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত। তাঁকে ডাকাত হিসেবেও অনেকে চেনে। তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মকাণ্ডে জড়িত থাকলেও সরকার পতনের পর বিএনপির রাজনীতিতে ঢুকে পড়েন। পরে স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে অভ্যন্তরীণ কোন্দলেও জড়ান। এর মধ্যে বালু উত্তোলন অন্যতম।

তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন এবং মারামারি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের ৯টি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, গুলিবিদ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে বলে সংবাদ পাওয়ার পর একদল পুলিশ নিয়ে তিনি হাসপাতালে যান। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করার পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর সেলিমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এই ঘটনায় জড়িতদের শনাক্তকরণের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

রায়গঞ্জ, সিরাজগঞ্জ │ রায়গঞ্জবাসীর জন্য নতুন দিগন্ত উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রায়গঞ্জের প্রথম ও একমাত্র অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম “রায়গঞ্জ টাইমস ২৪”। শুরুতে শুধুমাত্র একটি ফেসবুক পেজের মাধ্যমে সংবাদ প্রকাশের কাজ পরিচালিত হলেও, অল্প সময়ের মধ্যেই মানুষের আস্থা, ভরসা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয় এই মাধ্যমটি। সাধারণ মানুষের সমস্যাবলী, স্থানীয় খবর, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, উন্নয়ন ও সমাজবিষয়ক বাস্তব চিত্র তুলে ধরার লক্ষ্যেই তৈরি হয়েছে রায়গঞ্জ টাইমস ২৪। সম্প্রতি চালু হয়েছে এর নিজস্ব ওয়েবসাইট www.raiganjtimes24.com — যেখানে পাঠকরা এখন থেকে রায়গঞ্জ ও আশেপাশের এলাকার সর্বশেষ খবর সহজেই পড়তে পারবেন। রায়গঞ্জ টাইমস ২৪-এর প্রতিষ্ঠাতা বলেন, > “আমরা চাই রায়গঞ্জের প্রতিটি সত্য ঘটনা, প্রতিটি মানুষের কণ্ঠ অনলাইনে পৌঁছে দিতে। নিরপেক্ষতা ও তথ্যনির্ভর প্রতিবেদনের মাধ্যমেই আমাদের পথচলা এগিয়ে যাবে।” সংবাদ মাধ্যমটির সম্পাদকীয় বোর্ড জানিয়েছে, তারা সর্বদা সত্য, ন্যায় এবং নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের অঙ্গীকারে দৃঢ়প্রতিজ্ঞ। রায়গঞ্জের সচেতন নাগরিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন একটি নির্ভরযোগ্য অনলাইন মাধ্যম দীর্ঘদিনের প্রয়োজন ছিল। এখন তারা তাদের এলাকার খবর, ঘটনা ও সমস্যা খুব সহজে জানতে পারবেন। 🔗 ওয়েবসাইট: www.raiganjtimes24.com 📱 ফেসবুক: Raiganj Times 24 সত্যের পক্ষে, জনগণের কণ্ঠে — রায়গঞ্জ টাইমস ২৪।

bdit.com.bd